Press Flash 24 বাংলাদেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিভাগের খবর ২৪/৭ প্রকাশিত হয়।

বাংলাদেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল

সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ

দেশের সকল বিভাগের খবর

প্রেস ফ্ল্যাশ ২৪ - বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। এখানে আপনি পাবেন দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতির খবর, অর্থনীতির খবর, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলার খবর, বিনোদনের খবর, বিজ্ঞান ও প্রযুক্তির খবর, শিক্ষার খবর, স্বাস্থ্যের খবর, আইন-আদালতের খবর, অপরাধের খবর, পরিবেশের খবর, কৃষির খবর, ব্যবসা-বাণিজ্যের খবর, জীবনযাপনের খবর, ধর্মের খবর, সংস্কৃতির খবর, সাহিত্যের খবর, চাকরির খবর, শিক্ষা প্রতিষ্ঠানের খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খবর, পিএসসি পরীক্ষার খবর, বিসিএস পরীক্ষার খবর, ব্যাংক জবের খবর, সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল খবর ২৪/৭ পাবেন।

আমাদের লক্ষ্য দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশন করা। আমরা সর্বদা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বিশ্বাসী। প্রেস ফ্ল্যাশ ২৪ - আপনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম।

জ্বালানি সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে তেল ও এলএনজিবাহী জাহাজ

 

জ্বালানি সংকট কাটাতে চট্টগ্রাম বন্দরে তেল ও এলএনজিবাহী জাহাজ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে এসেছে জ্বালানি তেল এলএনজিবাহী জাহাজ। এলএনজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত প্রতিবেদন।

মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই স্বস্তির খবর, এলএনজি সরবরাহে সক্ষমতা বজায় রাখার উদ্যোগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৩১ হাজার ২০৩ টন পরিশোধিত ডিজেল নিয়েএমটি গ্রান কুভানামের একটি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছেছে  সিঙ্গাপুর থেকে আসা এই জাহাজটি ইতিমধ্যে কুতুবদিয়া চ্যানেলে নোঙ্গর করেছে 

আগামী মঙ্গলবারএমটি পিভিটি সেলানাআরও ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে। মালয়েশিয়া থেকে তেল নিয়ে আসছে জাহাজটি 

এছাড়া এলএনজি সরবরাহ স্বাভাবিক রাখতেএইচএল পাফিননামের জাহাজটি ৬১ হাজার ৯৭৮ টন এলএনজি নিয়ে বৃহস্পতিবার বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছেছে। শুক্রবারনিউ ব্রেভনামের আরেকটি এলএনজিবাহী জাহাজ ৬১ হাজার ৫৫১ টন এলএনজি নিয়ে বন্দরে এসেছে  আগামীএপ্রিলসেলসিয়াস গ্যালাপোগোসনামের আরেকটি জাহাজ যুক্তরাষ্ট্র থেকে ৬৯ হাজার ৮৮১ টন এলএনজি নিয়ে আসার কথা রয়েছে 

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফাত হামিম বলেন, “গত এক মাসে মোট ২৯টি জাহাজ জ্বালানি তেল, এলএনজি এলপিজি নিয়ে দেশে এসেছে। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং অন্য পথে গেল এসব জাহাজ” 

বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, জ্বালানিবাহী জাহাজগুলোর চলাচল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সময়মতো জাহাজ বার্থিং পণ্য খালাস নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী কোস্টগার্ড বাইরের নোঙ্গরে জ্বালানি জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে 

চট্টগ্রাম বন্দরের তথ্যানুযায়ী, মার্চ মাসে এখন পর্যন্ত ২৮টি জাহাজ মোটলাখ ৯০ হাজার ৭৪০ টন জ্বালানি পণ্য নিয়ে এসেছে  এর মধ্যেলাখ ৭৮ হাজার ৬৯ টন এলএনজি, ৩৯ হাজার ৭১৬ টন এলপিজি, ৭৮ হাজার ২৫ টন হাই সালফার ফুয়েল অয়েল, ১ লাখ ৭৬ হাজার ২০২ টন গ্যাস অয়েল অন্যান্য জ্বালানি পণ্য রয়েছে  এসব জাহাজ এসেছে কাতার, অস্ট্রেলিয়া, অ্যাঙ্গোলা, মালয়েশিয়া, ভারত, ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইন্দোনেশিয়া থেকে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় উৎসের বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে  

Post a Comment

Previous Post Next Post