Press Flash 24 বাংলাদেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল। দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিভাগের খবর ২৪/৭ প্রকাশিত হয়।

বাংলাদেশের সেরা অনলাইন নিউজ পোর্টাল

সর্বশেষ সংবাদ ও ব্রেকিং নিউজ

দেশের সকল বিভাগের খবর

প্রেস ফ্ল্যাশ ২৪ - বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। এখানে আপনি পাবেন দেশের সর্বশেষ সংবাদ, রাজনীতির খবর, অর্থনীতির খবর, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলার খবর, বিনোদনের খবর, বিজ্ঞান ও প্রযুক্তির খবর, শিক্ষার খবর, স্বাস্থ্যের খবর, আইন-আদালতের খবর, অপরাধের খবর, পরিবেশের খবর, কৃষির খবর, ব্যবসা-বাণিজ্যের খবর, জীবনযাপনের খবর, ধর্মের খবর, সংস্কৃতির খবর, সাহিত্যের খবর, চাকরির খবর, শিক্ষা প্রতিষ্ঠানের খবর, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খবর, পিএসসি পরীক্ষার খবর, বিসিএস পরীক্ষার খবর, ব্যাংক জবের খবর, সরকারি চাকরির খবর, বেসরকারি চাকরির খবর, নিয়োগ বিজ্ঞপ্তি সহ সকল খবর ২৪/৭ পাবেন।

আমাদের লক্ষ্য দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশন করা। আমরা সর্বদা সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে বিশ্বাসী। প্রেস ফ্ল্যাশ ২৪ - আপনার বিশ্বস্ত সংবাদ মাধ্যম।

কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ ও রাজবাড়ী বাসডুবি: সর্বশেষ অবস্থা যা জানা গেছে

 

কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ ও রাজবাড়ী বাসডুবি: সর্বশেষ অবস্থা যা জানা গেছে
বামে কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ ও ডানে রাজবাড়ী বাসডুবি সর্বশেষ অবস্থা, ছবি: BBC বাংলা, নগর পোষ্ট


ঈদুল ফিতরের আগে পরে ঘটে যাওয়া দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা সারা দেশে শোকের ছায়া ফেলেছে। কুমিল্লায় ট্রেন-বাসের মুখোমুখি সংঘর্ষে ১২ জনের মৃত্যু এবং রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে ২৬ জনের প্রাণহানির ঘটনায় এখন পর্যন্ত তদন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, উভয় ঘটনাতেই প্রাথমিকভাবে অবহেলা অনিয়মের চিত্র উঠে এসেছে।

কুমিল্লা ট্রেন-বাস সংঘর্ষ(ঈদুল ফিতরের আগের দুর্ঘটনা): গেটকিপারের অবহেলা, গ্রেপ্তার

গত ২১ মার্চ রাত সাড়েটার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাদুয়ার বাজার বিমানবন্দর সড়কের রেলক্রসিংয়ে ঘটে যায় প্রাণঘাতী দুর্ঘটনা। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লণ্ডভণ্ড হয়ে যায় যশোর থেকে লক্ষ্মীপুরগামীমামুন স্পেশালবাসটি। ট্রেনের ধাক্কায় বাসটি প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন প্রাণ হারান। আহত হন আরও অনেকে 

ঘটনার তিন দিন পর বুধবার সংবাদ সম্মেলনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, দুর্ঘটনার মূল কারণ ছিল রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটকিপারদের অবহেলা। ঘটনার সময় সেখানে থাকার কথা ছিল দুই গেটকিপার।  র‌্যাব-১১ এর উপ-কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, অভিযুক্ত গেটকিপার হেলালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় মামলাও হয়েছে। অপর অভিযুক্ত গেটকিপার মেহেদির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে 

দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। সব কয়টি কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়  প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন  নিহত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে 


রাজবাড়ী বাসডুবি (ঈদুল ফিতরের পরের দুর্ঘটনা): ২৬ জনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

গত ২৫ মার্চ সন্ধ্যা সাড়েটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া – ০৩ নং ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসসৌহার্দ্য পরিবহনডুবে যায়। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকাগামী বাসটি ফেরিতে ওঠার সময় পল্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ ফুট গভীর নদীতে পড়ে যায়  ঘটনার পরপরই সাতজন যাত্রী সাঁতরে উপরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ হন।

দীর্ঘ তিন দিনের উদ্ধার অভিযানের পর সর্বশেষ শুক্রবার (২৭ মার্চ) পর্যন্ত মোট ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রাখা আছে, যা দীর্ঘপথ থেকে আসা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে  ফায়ার সার্ভিস, কোস্টগার্ড নৌবাহিনীর ডুবুরি দল টানা তৃতীয় দিনও উদ্ধারকাজ চালিয়ে যায়। তবে এখনও এক শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ 

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান, তার মা রেহেনা আক্তার ভাতিজা। পরিবারের তিন সদস্যের মরদেহ রাজবাড়ী শহরের একটি স্থানীয় কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। আহত অবস্থায় রায়ানের বড় বোন ডা. নুসরাত জাহান খান চিকিৎসাধীন রয়েছেন 

ঘটনার পর নৌপরিবহন মন্ত্রণালয় জেলা প্রশাসন আলাদাভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে  এছাড়া জেলা প্রশাসনের পাঁচ সদস্যের আরেকটি কমিটি একই সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দিবে। নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে 

ঘাটের তত্ত্বাবধায়ক মো. মনি হোসেন জানান, ফেরি ঘাটে ওঠার সময় একটি ফেরি পল্টুনে ধাক্কা দিলেই বাসটি নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে 

Post a Comment

Previous Post Next Post